অকল্যান্ডে ইংল্যন্ড ও নিউজিল্যান্ড এর মধ্যকার ৫ ম্যাচ টি২০ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বিশ্বকাপের মত এক অবিশ্বস্য জয়ে দিয়ে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
বৃষ্টি বিঘ্ন ম্যাচে ওভার নির্ধারিত হয় ১১ ওভার। ১১ ওভারে দুই দলই করেছে ১৪৬ রান। নির্ধারিত ওভারে ম্যাচের ফল আসেনি।
এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ১৭ রান তোলে। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ১৭ রান খরচ করে বসেন। ব্রিটিশদের হয়ে সুপার ওভারে জনি বেয়ারস্টো ৮ ও ইয়ন মর্গ্যান ৯ রান হাঁকান। জবাবে ব্যাট হাতে ১ উইকেট হারিয়ে ৮ রান তোলে নিউজিল্যান্ড। ৯ রানে সুপার ওভার জিতে সিরিজ জিতে নেয় মর্গ্যান অ্যান্ড কোম্পানি।
ইংল্যান্ডের হয়ে সুপার ওভারে নায়ক ক্রিস জর্ডন। ১৭ রানে পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে ৮ রান খরচ করেন জর্ডন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ১১ ওভারে ১৪৬/৫ (গাপটিল ৫০, মানরো ৪৬, ডি গ্র্যান্ডেহোম ৬, সাইফার্ট ৩৯, নিশাম ১*, টেইলর ৩; স্যাম কারান ২-০-৩৩-১, টম কারান ২-০-৩০-১, জর্ডান ২-০-২৮-০, রশিদ ৩-০-৩৪-১, সাকিব ২-০-২০-১)।
ইংল্যান্ড: ১১ ওভারে ১৪৬/৭ ( ব্যান্টন ৭, বেয়ারস্টো ৪৭, ভিন্স ১, মর্গ্যান ১৭, স্যাম কারান ২৪, বিলিংস ১১*, গ্রেগোরি ৬, টম কারান ১২, জর্ডান ১২*; বোল্ট ৩-০-৩৫-২, সাউদি ২-০-২২-১, স্যান্টনার ২-০-২০-২, কুগেলাইন ১-০-২০-০, সোধি ১-০-২২-০, নিশাম ২-০-২৫-২)।
ফল: ম্যাচ টাই, সুপার ওভারে ইংল্যান্ড জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জনি বেয়ারস্টো
ম্যান অব দা সিরিজ: মিচেল স্যান্টনার
























