আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নাগপুরে টি২০ সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত।
১-১ সমতায় দুই দলই আশাবাদী সিরিজ জয়ের। আজ এই ম্যাচ জিতলে বাংলাদেশের প্রথম ভারতের বিপক্ষে টি২০ সিরিজ জয়।
বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। স্পিনে শক্তি বাড়াতে স্পিনার তাইজুল ও আরাফাত সানি একাদশে ফিরতে পারে। এদিকে ভারতীয় একাদশে এক পরিবর্তন হতে পারে তবে তা নিশ্চিত নয়।
বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম,লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানী, আবু হায়দার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, কুণাল পান্ডে যজুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভাম দুবে, শার্দুল ঠাকুর।




















