গতকাল নাগপুরে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে ৩০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।
ভারতের দেওয়া ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ১৪৪ রান করে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
নাগপুরে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ দলের শুরুটা ভালো হলেও ফিল্ডাররা এর গতিবেগ ধরে রাখতে পারেনি।
প্রথম ৬ ওভারের মধ্যে দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের ফেরার পর ঐ ওভারেই যখন আমিনুল ইসলাম বিপ্লব শ্রেয়াস আয়ারের ক্যাচ ফেলে দেন। তখন এই সুবাদে আয়ার শেষপর্যন্ত ৩৩ বলে ৬২ রানের ইনিংস খেলে থামেন।
কাল বল হাতে আল আমিন ও শফিউলরা ভাল পারফর্ম করলেও মোস্তাফিজুর রহমান কালও সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছেন, তিনি ৪ ওভারে দিয়েছেন ৪২ রান ।
বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই ২ রানে দুই উইকেট হারিয়ে বসে। এরপর নাঈম শেখ ও মোহাম্মদ মিঠুন ভারতীয় দর্শক ও খেলোয়াড়দের মুখে হাসি নিভে দেন। তাদের এক অনবদ্য জুটিতে রান আসে ৯৮। কিন্তু শেষ হাসিটা তারাই হাসল।
দীপক চাহারের ১৩তম ওভারে থেকে শুরু হয় বাংলাদেশের বিপর্যয় । তার করা ১৭ ওভেরের শেষ বলে মিঠুন আউট হয়ে গেলে পরের ওভারে আউট হন মুশফিকও। মাহমুদউল্লাহকে নিয়ে এগোনোর আশা দেখিয়ে নাঈমও ধুবের ১৫.৩ বলে দেওয়া ইর্য়াকার বল সামনে এসে খেলতে গেলে বোল্ড হয়ে গেলেন। তবু নাইম নিজের সর্বোচ্চটাই দিয়েছেন কাল । শুধু নাইম ও মিঠুন বাদে অন্যান্য ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। মিঠুনের ২৭ রানের পর তৃতীয় সর্বোচ্চ ৯ রান! মাত্র ৩৯ বল ও ৩৪ রানে ৮ উইকেট চলে গেল বাংলাদেশের। এতে ৩০ রানে ম্যাচ হেরে সিরিজ জিতার সুযোগ হাত ছাড়া করল বাংলাদেশ।
এর আগে ১৮তম ওভারের শেষ বলে সফিউল ও ২০তম ওভারের প্রথম দুই বলে মোস্তাফিজ ও আমিনুলকে বিদায় দিয়ে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-২০তে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছে চাহার। তিনি একাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধ্স নামান। চাহার ৩ ওভার ২ বলে ৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৪/৫ ( রোহিত ২, ধাওয়ান ১৯, রাহুল ৫২, শ্রেয়াস ৬২, পান্ত ৬, মনিশ ২২*, দুবে ৯*; আল আমিন ৪-০-২২-১, শফিউল ৪-১-৩২-২, মুস্তাফিজ ৪-০-৪২-০, আমিনুল ৩-০-২৯-০, সৌম্য ৪-০-২৯-২, আফিফ ১-০-২০-০)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৪৪ (লিটন ৯, নাঈম ৮১, সৌম্য ০, মিঠুন ২৭, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, আমিনুল ৯, শফিউল ৪, মুস্তাফিজ ১, আল আমিন ০*; খলিল ৪-০-২৭-০, সুন্দর ৪-০-৩৪-০, চাহার ৩.২-০-৭-৬, চেহেল ৪-০-৪৩-১, দুবে ৪-০-৩০-৩)।
ফল: ভারত ৩০ রানে জয়ী
ম্যাচ সেরা : দিপক চাহার।
সিরিজ সেরা : দিপক চাহার।




















