২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। একই সঙ্গে বাড়িটির ভেতরে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র-জনতার তিল ধারণের ঠাঁই ছিল না।

এর আগে বিকেল ৪টায় শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল হাজারো মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের বাসভবন। এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ