আজ রোববার (১০ নভেম্বর) দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুল প্রাণ কেড়ে নিল তিন জেলায় ৪ জন। নিহতের সংখ্যা শঙ্কা আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে গাছপালা ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ।
রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে বুলবুলের প্রভাবে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মণ্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন।
অপরদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপা পড়ে নিহত হয়েছেন।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এছাড়া সাতক্ষীরাতেও বুলবুলের তাণ্ডবে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুলবুল এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের গাবুরায় ৫ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া, শতশত বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝড়ে ৩৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ১৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে
এছাড়া বুলবুলে আক্রান্ত বাকী জেলা সমুহে অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি এবং অসংখ্যা গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। আর হতাহতের তেমন খবর পাওয়া যায়নি।




















