হেরোইন ও প্যাথেড্রিন ইনজেকশনসহ ৩জন আটক

আর্থনিউজ২৪:  হেরোইন ও প্যাথেড্রিন ইনজেকশনসহ তিনজনকে আটক করছে ময়মনসিংহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার সদর দপ্তরের মাদকবিরোধী বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে মুক্তাগাছা উপজেলায় ৬০ গ্রাম হেরোইন ও ৮৬৯টি প্যাথেড্রিন ইনজেকশনসহ তিনজনকে আটক করে।

আটক তিনজন হলেন ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর গ্রামের আবুল হোসেন (৫৮) ও তাঁর স্ত্রী মমতাজ বেগম ওরফে হোসনে আরা (৫৬) এবং সানকিপাড়া এলাকার মো. মতিন (৫৮)। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ২-এর পরিদর্শক কাইয়ুম ও

উপপরিদর্শক মাসুদ আহমেদের নেতৃত্বে একটি দল সদর উপজেলার মির্জাপুর ও শহরের জেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং এ অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে এপিবিএনের কমান্ডিং অফিসার মো. মুনিবুর রহমান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ