মুনতাসীর মামুনকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুন। ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের নামে অধ্যাপক মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান।

মঙ্গলবার রাতে এ বিষয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ধানমন্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে নিরাপত্তা চেয়ে জিডি করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তার পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশি পাহারা দেয়া হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ