আল আমিনের আঘাতে হারতে হলো সিলেট রয়্যালসকে

বল হাতে আল আমিন হোসেন একের পর এক আঘাত করেছেন বিপক্ষ শিবিরে আর হ্যাটট্রিকসহ নিলেন ৫ বল। তবে শেষ ওভারেও ছিল শ্বাসরূদ্ধকর প্রতীক্ষা। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের হাতেই ফিনিশিং। শেষ বলে প্রয়োজন ছিল চার রান। সিলেটের শেষ দুই ব্যাটসম্যান নিতে পারলেন মাত্র ২ রান। ফলে মাত্র এক রানেই বরিশাল বুলসের কাছে হেরে যেতে হলো সিলেট রয়্যালসকে।
টস জিতে ব্যাট করতে নেমে বলার মত কোন পুঁজিই গড়তে পারেনি বরিশাল বুলস। মাত্র ১০৮ রানের পুঁজি। এত কম রান নিয়ে লড়াই করার মত মানসিকতা বোলারদেরও থাকে না অনেক সময়। কিন্তু আল আমিন যে পোড় খাওয়া এক বোলার! কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমান করার দারুন একটি তাগাদা গত বিশ্বকাপ থেকেই কাজ করছিল তার মধ্যে।
জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরার পর সেই তাগাদাই দেখা গেছে তার মধ্যে। এবার বিপিএলেও দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে দেখেছিল রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে দেখছে মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টারস। বরং, বলা ভালো, আল আমিনে রীতিমত কাঁপছে সিলেট। ১০৯ রানের লক্ষ্যও এখন মনে হচ্ছে অনেক বিশাল।
প্রথম ওভারেই (দলের দ্বিতীয় ওভার) আল আমিনের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন ওপেনার মুমিনুল হক। উইকেটরক্ষক ব্রেন্ডন টেলর ভূল করেননি সেটি তালুবন্দী করতে। তখনও বোঝা যায়নি, আল আমিনের হাতে আর কত আগুন আছে।
নিজের দ্বিতীয় ওভার করতে এসেই সেই আগুন ঝরালেন বরিশালের এই পেসার। প্রথম বলে তাকে বাউন্ডারিছাড়া করেন রবি বোপারা। দ্বিতীয় বলেই সেই বোপারাকে দেখালেন প্যাভিলিয়নের পথ। ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ওভারের তৃতীয় বলেই হালকা ইনসুইঙ্গার বলটি গিয়ে আঘাত হাতে নুরুল হাসানের স্ট্যাম্পে। মিডল এবং লেগ স্ট্যাম্প উড়ে যায় তাতে।
হ্যাটট্রিকের দারুন সুযোগ। কিন্তু ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাতে কি! আল আমিন যে তখন জীবনের সেরা ডেলিভারিটাই দিচ্ছিলেন যেন। তার হালকা লো হয়ে আসা বলটি বুঝতেই পারেননি মুশফিক। একেবারে মিডল স্ট্যাম্প ভেঙ্গে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই পূরণ হলো হ্যাটট্রিক।
তবে ওয়াইজ শাহ আর দিলশান মুনাভিরা চেষ্টা করছেন সিলেটকে ম্যাচে ফিরিয়ে আনতে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ