ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি :
চট্রগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্র মো: সোয়েব আকতার আপন’কে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে হাটহাজারী ও গুইমারা থানা পুলিশ। অপহরণের ১১দিন পর শনিবার ভোরে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলী এলাকার মোঃ আলী’র বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এসময় মোঃ নূর উদ্দিন নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়, পরে তার তথ্যমতে আরো ৫ জনকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।
জানাযায়, হাটহাজারী পাব্বর্তী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপন তার অভিভাবকদের সাথে উপজেলা পরিষদ সংগলœ জেসমিন ভবনে ভাড়া বাসায় থাকেতো। গত ১৩ জানুয়ারী সন্ধ্যায় একদল মুখোশদারী দূর্বৃত্ত পরিবারের লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এসময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অনেক খুজাখোজির পরও শিশুটির কোন সন্ধান পায়নি। পরে তার মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী হাটহাজারী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ-১৩-০১-১৬ইং। এরপর অপহৃত স্কুল ছাত্র আপনকে উদ্ধার এর জন্য গত ১৪ জানুয়ারী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম-রাউজান মহাসড়কে মানববন্ধন করে। মামলার পর পুলিশ অপহৃত’কে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসাবে দুইজনকে আটক করে। আটককৃতদের জেলা হাজতে প্রেরণ করে পুলিশ বিজ্ঞ আদালতে রিমান্ডের জন্য আবেদন করেন। তাদের তথ্যমতে শনিবার ভোর রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলী এলাকার মোঃ আলীর বাসা থেকে গুইমারা ও হাটহাজারী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল।
এদিকে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে টানা ১১দিন অভিযান চালিয়ে অপহৃত শিশু আপনকে উদ্ধারের সাথে জড়িত মোট ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলের মোঃ নুর উদ্দীন, অপু দাশ, শিবলব, মোঃ ওসমান, মোঃ সোহেল রানা। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে শিশু আপনের উদ্ধারের স্থান গুইমারা উপজেলার আমতলী পাড়ার বাসিন্দা মোঃ আলীর পরিবার জানান, মোঃ আলী একজন কবিরাজ। তার কাছে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসার জন্য আসে। গত ৭/৮ দিন আগে শিশু আপন’কে ২ ব্যক্তি তার বাসায় চিকিসার জন্য নিয়ে আসে। তারা আপনের মামা পরিচয় দিয়েছে। তিনি আরও জানান, আপন’কে মানষিক রোগী উল্লেখ করে তার চিকিৎসার কথা বলা হয়। গত কদিন সে চিকিৎসাধীন ছিল। তবে তারা শিশুটি হাত-পা বাঁধে রাখার কথাও স্বীকার করেছেন।
গুইমারা থানা পুলিশ জানান, আপনকে উদ্ধারের পর থেকে মোঃ আলী পালাতক রয়েছে। স্থানীয়রা মোঃ আলীর এ ঘটনার সাথে জড়িত থাকার আশংকা করছে এবং তদন্তের জোর দাবী জানিছেন।
আপনের মা জেসমিন আকতার বলেন, আপনকে ফিরে পেয়ে আল্লার কাছে আমি শোকুরিয়া আদায় করছি। তিনি সাংবাদিকদেরকে বলেন আমার মত আর কোন মা যেন সন্তান হারার দুঃখ না পায়।
হাটহাজারী মডেল থানার ওসি ইসমাইল পি.পি.এম (বার) বলেন, স্কুল ছাত্র মো: সোয়েব আকতার আপনকে পুলিশের একটি টিম টানা ১১দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করেছে। আটককৃতদের জেলা পুলিশ কার্যলয়ে প্রেরন করা হয়েছে।
























