গাজীপুরের পূবাইলে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে পাচ জনের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
এ খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ বলেন, ‘ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।’
শেষ খবর পাওয়া পর্যন্ত কারাখানাটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।-
পোস্টটি যতজন পড়েছেন : 10






















