৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্টেফি গ্রাফের রেকর্ড ভাঙলেন জোকোভিচ

টেনিসের সাবেক তারকা ও কিংবদন্তি স্টেফি গ্রাফের ৩৭৭ সপ্তাহ র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকার রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এবার গ্রাফকে পিছনে ফেলে ৩৭৮ সপ্তাহ শীর্ষস্থানে থাকার নতুন রেকর্ড গড়লেন জোকোভিচ।

এটিপি র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে দুইবাতে খেলতে এসেছেন জোকোভিচ। জানুয়ারিতে ক্যারিয়ারের ১০ম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের পর এটাই তার প্রথম টুর্নামেন্ট। মেলবোর্নে শিরোপা জয়ের মাধ্যমে গত মাসে রাফায়েল নাদালের সঙ্গে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে জোকোভিচ।

গতকাল দুবাইতে গণমাধ্যমের সামনে জোকোভিচ বলেছেন, ‘আমি আরো অনেক কিছু অর্জন করতে চাই। আমি নিজের লক্ষ্যের দিকে সবসময় দৌঁড়াই। অন্য সবার মত টেনিসের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই এত দীর্ঘ সময় ধরে নাম্বার ওয়ান পজিশন ধরে রাখা মোটেই সহজ কাজ নয়। টেনিসের অন্যতম সেরা একজন তারকা স্টেফি গ্রাফকে স্পর্শ করা আমার জন্য বিশেষ এক অর্জন। আমি সত্যিই দারুন গর্বিত।’

এবারের মৌসুমে এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচেই জোকোভিচ অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ায় বাম উরুর ইনজুরিতে পড়লেও গত কয়েক সপ্তাহ ধরে তিনি কোন ধরনের অস্বস্তিবোধ করছেন না বলেও জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের বিপক্ষে ম্যাচ দিয়ে দুবাই মিশন শুরু করবেন জোকোভিচ। দুবাই ওপেনে আরো খেলার কথা রয়েছে দানিল মেদভেদেভ, ফেলিক্স অগার-আলিয়াসিমে ও অ্যান্ডি মারের মত শীর্ষ তারকাদের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ