৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়া ক্রিকেটের ২১তম শিরোপা

ক্রিকেটে অস্ট্রেলিয়ার জন্মই যেন হয়েছে শিরোপা জেতার জন্য। নারী অথবা পুরুষ, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সবখানেই রাজত্ব করে যাচ্ছে অস্ট্রেলিয়া। রোববার (২৬ ফেব্রুয়ারি) নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়ার নারীরা। আর শিরোপা জয়ের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার জেতা শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ২১-এ।

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বার এবং মোট ষষ্ঠবার এই ট্রফি জিতেছে অস্ট্রেলিয়ার নারী দল। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর শুধু প্রথম আসরে তারা ফাইনাল খেলেনি। দ্বিতীয় আসর থেকে শুরু করে প্রতিবারই ফাইনাল খেলেছে তারা।

এদিকে নারী ও পুরুষ মিলিয়ে ক্রিকেটে ২১টি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের ধারে কাছে কেউ নেই। নারীরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে। টি-টোয়েন্টি ছাড়াও সাতবার ওয়ানডে বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়ার নারী দল।

১৯৭৮ সাল থেকে শুরু করে ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫, ২০১৩ এবং সবশেষ ২০২২ সালের চ্যাম্পিয়নও তারাই। এদিকে অস্ট্রেলিয়ার পুরুষ দলও কম যায়না। ওয়ানডে বিশ্বকাপে তাদের ধারেকাছে নেই কেউ।

পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ আর ২০১৫ সালে শেষবার ওয়ানডে শিরোপা জিতেছিল অজিরা। এছাড়াও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। এদিকে বিশ্বকাপ ছাড়াও ২০০৬ এবং ২০০৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করেছে অস্ট্রেলিয়া পুরুষ দল। নারীদের ১৩ এবং পুরুষদের ৮ শিরোপা মিলিয়ে অস্ট্রেলিয়ার মোট শিরোপা দাঁড়ায় ২১টি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ