২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে বাস চাপায় সেনাবাহিনীর অফিসার নিহত

সাভারে যাত্রীবাহী বাস চাপায় সেনাবাহিনীর সাবেক এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন।তাঁর নাম শহিদুল্লাহ ফরাজী (৪৫) ।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহিদুল্লাহ ফরাজী সাভারের কলমা এলাকার বাসিন্দা।

এ নিয়ে পুলিশ জানায়, শহিদুল্লাহ ফরাজী আশুলিয়ার নবীনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে সাভারের উদ্দেশে রওয়ানা দেন। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

আহতাবস্থায় স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ