২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। তার নাম মনির মিয়া (২২)।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনির মিয়া আলীনগর ইউনিয়নের চিতলী গ্রামের ময়না মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার (২৫ মে) সকালে তিনি বিষপান করলে পরিবারের লোকজন টের পেয়ে বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ