কুমিল্লা বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে পুকুর থেকে ইভা ও তানজিনা নামের দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার মঞ্জুর গ্রামে নিহতের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত শিশূরা হলেন, একই গ্রামের ইসমাইলের মেয়ে ইভা (৭) ও আবুল খায়েরের মেয়ে তানজিনা (৬)।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, নিহত দুই শিশু বুধবার (২৫ মে) বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়ির বাইরে খেলতে গেলে পরে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৩
























