ডাকাতের গুলিতে আবদুল ওদুদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। লক্ষ্মীপুরের কমলনগরে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতের ধারাল অস্ত্রের আঘাতে দুজন আহত হন বলে জানা যায়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার করইতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবদুল ওদুদ উপজেলার চরলরেন্স ইউনিয়নের মৃত চকু জমাদারের ছেলে। আহতরা হলেন নিহতের ছেলে আবদুর রহমান (৩৭) ও নাতি মো. রাসেল (১৮)। তাঁদের মধ্যে আবদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজীব বলেন, আবদুল ওদুদের বুকে গুলি করা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত আবদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের বাধা দিলে একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’ বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কবির আহাম্মদ।























