রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাগারনো ও কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়নে আজারবাইজান ও আর্মেনিয়ায় সংঘর্ষ কবলিত দু’পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন । গতকাল (মঙ্গলবার) আজারবাইজান ও আর্মেনিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে ফোনালাপে পুতিন এ আহ্বান জানান।জানা গেছে আগামী বৃহস্পতিবার রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ আজারবাইজান সফর করবেন এবং শুক্রবার তার আবারও আর্মেনিয়া সফরের কথা রয়েছে।
এখানে উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর, নাগারনো ও কারাবাখ অঞ্চল দখল করার জন্য আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে দু’পক্ষের মধ্যে সহিংসতা আরও বেড়েছে।সম্প্রতি এই দুই সীমান্তে গোলাগুলিতে দুই দেশের বেশ কয়েকজন সৈনিক মারা যায়।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৬
























