৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচ বছরে ভারতে সুদের হার সর্বনিম্নে

মূল্যস্ফীতি নিম্নমুখী থাকায় ভারতের কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে, যা পাঁচ বছরের সর্বনিম্ন। মূল্যস্ফীতির নিম্নগামিতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া-আরবিআই।২০১৬-১৭ অর্থবছরের প্রথম নীতিনির্ধারণী বৈঠক শেষে দেয়া বিবৃতিতে আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, সুদের হার ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০১১ সালের মার্চের পর এটি সর্বনিম্ন সুদের হার।

কেন্দ্রীয় ব্যাংক প্রধান রঘুরাম রাজন জানিয়েছেন মুদ্রানীতি সহনশীল অবস্থানেই থাকবে। আসন্ন মাসগুলোতে সামষ্টিক অর্থনীতি ও অর্থনৈতিক পরিবর্তনের বিষয়গুলোর ওপর অব্যাহত নজর রাখবে কেন্দ্রীয় ব্যাংক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ