৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রণদীপ হুদার ছবি ‘লাল রঙ’-এর জন্য গাইবেন সল্লু

ইদানিং সালমান খান গানের খাত নিয়ে বেশ ব্যস্ত। ২ টি গান করে ফেলেছেন। সামনে আরেকটা আসতে যাচ্ছে। ‘কিক’-এ ‘হ্যাংওভার’ আর ‘হিরো’ (২০১৬) ছবিতে ‘ম্যায় হু তেরা হিরো’র মাধ্যমে নিজের গায়কীতে শ্রোতাদের মুগ্ধ করেছেন বলিউডের ভাইজান সালমান খান। রণদীপ হুদার রাজনৈতিক বিদ্রুপাত্মক বিষয়ক ছবি ‘লাল রঙ’-এর জন্য গাইবেন সল্লু। ভারতের হরিয়ানায় রক্তদান চক্রের দুর্নীতি ও কেলেঙ্কারির ভিত্তি করে তৈরি হয়েছে এটি।

গানটি শুধু প্রচারণার জন্য ব্যবহার করা হবে। ছবিতে এটি থাকবে না। ‘লাল রঙ’-এ আরও অভিনয় করেছেন পিয়া বাজপেই ও মিনাক্ষী দীক্ষিত। সৈয়দ আহমেদ আফজাল পরিচালিত ‘লাল রঙ’ মুক্তি পাবে আগামী ২২ এপ্রিল।

রণদীপের অনুরোধে তার ছবিটিতে গান গাইতে সম্মতি জানিয়েছেন সালমান এমনটাই জানা যায় ডেইলি নিউজ অ্যানালাইসিসের খবরে। কয়েকদিনের মধ্যে এর রেকর্ডিং হবে। ‘পেয়ার মে’ শিরোনামের এই গানে হবে।সালমান ও রণদীপের মধ্যে দারুণ বন্ধুত্ব। ‘কিক’ (২০১৪) ছবিতেও একসঙ্গে কাজ করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ