৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শিমুলতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে যানজট কমিয়ে আনে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল জানান, সকালে শিমুলতলা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান। এসময় আহত হন হেলপার ও যাত্রীসহ চারজন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দু’জনের মৃতদেহ উদ্ধার করে।এছাড়া আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম ও কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) ইশরাত ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ