মজাদার চিলি চিকেন

উপকরণ :

  • মুরগির মাংস ৩ কাপ,
  • কোয়ার্টার কাপ ময়দা,
  • ডিম ১টি,
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ,
  • কাঁচা মরিচ ফালি ১০টি,
  • ক্যাপসিকাম ১টি,
  • সয়াসস ১ টেবিল চামচ,
  • টমেটো সস ৩ টেবিল চামচ,
  • চিলি সস ৩ টেবিল চামচ,
  • রসুন কুচি ২ টেবিল চামচ,
  • পেঁয়াজ কুচি ১ কাপ,
  • তেল পরিমাণমতো,
  • মাখন ১ টেবিল চামচ,
  • কর্নফ্লাওয়ার ২ চা চামচ,
  • পানি সামান্য,
  • চিনি ও লবণ স্বাদমতো।[ad id=”28167″]

প্রণালি :

  • ময়দা, ডিম, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
  • কিউব করে কাটা মাংসগুলো মিশ্রণে ডুবিয়ে ভাল করে মেখে নিন।
  • এবার ফ্রাইপ্যানের গরম তেলে মাংসগুলো বাদামি করে ভেজে তুলুন।
  • অন্য কড়াইয়ে মাখন গরম করে তাতে কাচামরিচ,পেয়াজ,ক্যাপসিকাম ও রসুন দিয়ে নাড়তে থাকুন।
  • হালকা বাদামী হলে একটু পরে সস ও মাংস দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
  • এবার অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে মাংসে ঢেলে দিন।
  • চিনি ও চিলি সস দিয়ে ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।
  • এবার গরম গরম পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬৩ / ২২ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ