মজাদার রসুন-চিংড়ি

উপকরণ :

  • মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম,
  • লেবুর রস ২ টেবিল চামচ,
  • পাপরিকা সিকি চা-চামচ,
  • লবণ স্বাদমতো,
  • মাখন ২ টেবিল চামচ,
  • তেল ২ টেবিল চামচ,
  • রসুন কুচি ২ টেবিল চামচ,
  • লাল মরিচ থেঁতলানো ২টা,
  • চিনি ১ চা-চামচ।[ad id=”28167″]

প্রণালি :

  • চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন।
  • তাতে ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও ১ চিমটি লবণ মেখে পরিবেশন পাত্রে রাখুন।
  • চুলায় প্যানে মাখন দিয়ে রসুন কুচি ও থেঁতলানো লাল মরিচ দিয়ে একটু ভেজে নিন।
  • এবার বাকি সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে খুব অল্প পানি দিন।
  • ঘন সস হয়ে এলে মাছের ওপর ঢেলে দিন।
  • এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করুন।
  • নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬২ / ২২ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ