উপকরণ :
- মুরগির মাংস ৩ কাপ,
- কোয়ার্টার কাপ ময়দা,
- ডিম ১টি,
- গোলমরিচ গুঁড়া ১ চা চামচ,
- কাঁচা মরিচ ফালি ১০টি,
- ক্যাপসিকাম ১টি,
- সয়াসস ১ টেবিল চামচ,
- টমেটো সস ৩ টেবিল চামচ,
- চিলি সস ৩ টেবিল চামচ,
- রসুন কুচি ২ টেবিল চামচ,
- পেঁয়াজ কুচি ১ কাপ,
- তেল পরিমাণমতো,
- মাখন ১ টেবিল চামচ,
- কর্নফ্লাওয়ার ২ চা চামচ,
- পানি সামান্য,
- চিনি ও লবণ স্বাদমতো।[ad id=”28167″]
প্রণালি :
- ময়দা, ডিম, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
- কিউব করে কাটা মাংসগুলো মিশ্রণে ডুবিয়ে ভাল করে মেখে নিন।
- এবার ফ্রাইপ্যানের গরম তেলে মাংসগুলো বাদামি করে ভেজে তুলুন।
- অন্য কড়াইয়ে মাখন গরম করে তাতে কাচামরিচ,পেয়াজ,ক্যাপসিকাম ও রসুন দিয়ে নাড়তে থাকুন।
- হালকা বাদামী হলে একটু পরে সস ও মাংস দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
- এবার অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে মাংসে ঢেলে দিন।
- চিনি ও চিলি সস দিয়ে ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।
- এবার গরম গরম পরিবেশন করুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি /৬৩ / ২২ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 23




















