মজাদার চালকুমড়ার মোরব্বা

উপকরণ :

  • চালকুমড়া দুই কেজি
  • চিনি ৭৫০ গ্রাম
  • দারুচিনি ২টি
  • এলাচ ২টি
  • তেজপাতা ১টি
  • ঘি পরিমানমতো[ad id=”28167″]

প্রণালি :

  • ভালো ভাবে পাকা চাল কুমড়া খোসা এবং বীজ ফেলে দুই ইঞ্চি পুরু করে লম্বা ফালি করতে হবে।
  • এবার কাঁটা চামচ দিয়ে উভয় দিকে ভালো করে কেচে নিন।
  • পুরো কুমড়া কেচে নেয়া হলে দুই বা তিন ইঞ্চি লম্বা করে ছোট ছোট আকার দিতে হবে।
  • এবার একটা পাত্রে পানি দিয়ে কুমড়া গুলো হালকা ভাবিয়ে নিতে হবে।
  • তারপর ঠাণ্ডা হলে কুমড়ো যতটা পারা যায় চিপে পানি ফেলে দিন।
  • এবার আলাদা একটা কড়াইতে চিনি ঢেলে হালকা পানি আর মসলায় মৃদু আঁচে নাড়তে থাকুন।
  • আগুনের মাত্রা বেড়ে গেলে চিনি পুড়ে কালো হয়ে যাবে।
  • তাই মৃদু আঁচে চিনি গলে পানি হয়ে গেলে চিপে রাখা কুমড়ার টুকরো ছেড়ে দিন।
  • এবার একই আঁচে ধৈর্য ধরে নাড়তে থাকুন।
  • খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।
  • আস্তে আস্তে পানি শুকিয়ে কুমড়ার গায়ে আঠা হয়ে লেগে আসবে।
  • প্রায় শুকিয়ে এলে নামিয়ে বড় ট্রেতে মোরবাবা গুলো আলাদা আলাদা করে পাশাপাশি রেখে ঠাণ্ডা হতে দিন।
  • প্রতিটি মোরব্বার ঠিক যতটুকু চিনিতে আবৃত হওয়া প্রয়োজন ততটুকুই লেগে থাকবে।
  • বাকি চিনি কড়াইতে থেকে যাবে।
  • এবার মোরব্বা পুরোপুরি ঠাণ্ডা হলে কাঁচের বয়ামে অনেক দিন সংরক্ষণ করা যাবে।
  • দীর্ঘদিন রেখে খেতে চাইলে নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬৪ / ২২ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ