উপকরণ :
- চালকুমড়া দুই কেজি
- চিনি ৭৫০ গ্রাম
- দারুচিনি ২টি
- এলাচ ২টি
- তেজপাতা ১টি
- ঘি পরিমানমতো[ad id=”28167″]
প্রণালি :
- ভালো ভাবে পাকা চাল কুমড়া খোসা এবং বীজ ফেলে দুই ইঞ্চি পুরু করে লম্বা ফালি করতে হবে।
- এবার কাঁটা চামচ দিয়ে উভয় দিকে ভালো করে কেচে নিন।
- পুরো কুমড়া কেচে নেয়া হলে দুই বা তিন ইঞ্চি লম্বা করে ছোট ছোট আকার দিতে হবে।
- এবার একটা পাত্রে পানি দিয়ে কুমড়া গুলো হালকা ভাবিয়ে নিতে হবে।
- তারপর ঠাণ্ডা হলে কুমড়ো যতটা পারা যায় চিপে পানি ফেলে দিন।
- এবার আলাদা একটা কড়াইতে চিনি ঢেলে হালকা পানি আর মসলায় মৃদু আঁচে নাড়তে থাকুন।
- আগুনের মাত্রা বেড়ে গেলে চিনি পুড়ে কালো হয়ে যাবে।
- তাই মৃদু আঁচে চিনি গলে পানি হয়ে গেলে চিপে রাখা কুমড়ার টুকরো ছেড়ে দিন।
- এবার একই আঁচে ধৈর্য ধরে নাড়তে থাকুন।
- খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।
- আস্তে আস্তে পানি শুকিয়ে কুমড়ার গায়ে আঠা হয়ে লেগে আসবে।
- প্রায় শুকিয়ে এলে নামিয়ে বড় ট্রেতে মোরবাবা গুলো আলাদা আলাদা করে পাশাপাশি রেখে ঠাণ্ডা হতে দিন।
- প্রতিটি মোরব্বার ঠিক যতটুকু চিনিতে আবৃত হওয়া প্রয়োজন ততটুকুই লেগে থাকবে।
- বাকি চিনি কড়াইতে থেকে যাবে।
- এবার মোরব্বা পুরোপুরি ঠাণ্ডা হলে কাঁচের বয়ামে অনেক দিন সংরক্ষণ করা যাবে।
- দীর্ঘদিন রেখে খেতে চাইলে নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি /৬৪ / ২২ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 24
























