মজাদার আলুর জাফরানী হালুয়া

উপকরণ:

  • আলু ৫০০ গ্রাম,
  • চিনি পৌনে এক কাপ,
  • তরল দুধ সিকি কাপ,
  • গুঁড়ো দুধ ১ কাপ,
  • কনডেন্স মিল্ক আধা কাপ,
  • কিসমিস ১ টেবিল চামচ,
  • গোলাপজলে ভেজানো জাফরান আধা চা চামচ,
  • কাজু বাদামের গুঁড়া ২ টেবিল চামচ,
  • এলাচির গুঁড়া আধা চা চামচ,
  • ঘি আধা কাপ,
  • বাদাম ও পেস্তাকুচি ১ টেবিল চামচ।

প্রণালী:

  • আলু ধুয়ে সিদ্ধ করে ছিলে পানি ঝরিয়ে নিন।
  • রুটি বেলার পিড়িতে মসৃণ করে বেটে নিন।
  • কড়াইয়ে ঘি গরম করে আলুবাটা দিয়ে পাঁচ-দশ মিনিট ভালো করে ভাজুন।
  • এবার তরল দুধ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ুন।
  • তারপর তাতে কনডেন্স মিল্ক দিয়ে আরও কিছুক্ষন নাড়ুন।
  • ফুটে ওঠা শুরু করলে কাজুবাদামের গুঁড়া, কিসমিস, বাদাম, পেস্তাকুচি ও এলাচির গুঁড়া দিয়ে মেশান।
  • ভালো করে মেশানো হলে গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন।
  • ঘন হয়ে এলে গোলাপজলে ভেজানো জাফরান দিয়ে নেড়ে নিন।
  • খুন্তি থেকে হালুয়া ছেড়ে দিলে বাটিতে বেড়ে কাজুবাদাম, কিসমিস, বাদাম ও পেস্তাকুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৭৩ / ২৪ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ