উপকরণ:
- চিংড়ি ২৫০ গ্রাম,
- পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ,
- টক দই ১ কাপ,
- হলুদ গুঁড়া আধা চা চামচ,
- মরিচ গুঁড়া আধা চা চামচ,
- আদা বাটা আধা চা চামচ,
- লবণ পরিমান মত,
- কাঁচা মরিচ ২ টা,
- তেল ৮ টেবিল চামচ।
প্রণালী:
- প্রথমে একটি বাটিতে চিংড়ি আর টক দই দিয়ে আধা ঘণ্টার জন্য মেখে রাখুন।
- এবার একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করতে হবে।
- এবার পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।
- হালকা ভাজা হয়ে গেলে আদা বাটা, লবণ, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে কষাতে থাকুন।
- এখন অল্প পরিমানের দই কড়ইতে ঢেলে মধ্যম আঁচে ভাজতে থাকুন যতক্ষণ তেল উপরে উঠে না আসে।
- এবার আগে থেকে টক দইয়ে ভিজিয়ে রাখা চিংড়ি মাছগুলো দইসহ কড়ইতে ঢেলে দিন।
- চিংড়িগুলো ভালো করে মসলার সঙ্গে মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেকের জন্য রেখে দিন।
- লবণের স্বাদ ঠিক আছে কিনা দেখে কাঁচা মরিচগুলো দিয়ে কিছুক্ষণের জন্য মধ্যম আছে রাখুন।
- ব্যস হয়ে গেল মজাদার চিংড়ি দই ভুনা।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৭২ / ২৩ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 14
























