খুব সহজেই রান্না করুন চিংড়ির দই ভুনা

উপকরণ:

  • চিংড়ি ২৫০ গ্রাম,
  • পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ,
  • টক দই ১ কাপ,
  • হলুদ গুঁড়া আধা চা চামচ,
  • মরিচ গুঁড়া আধা চা চামচ,
  • আদা বাটা আধা চা চামচ,
  • লবণ পরিমান মত,
  • কাঁচা মরিচ ২ টা,
  • তেল ৮ টেবিল চামচ।

প্রণালী:

  • প্রথমে একটি বাটিতে চিংড়ি আর টক দই দিয়ে আধা ঘণ্টার জন্য মেখে রাখুন।
  • এবার একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করতে হবে।
  • এবার পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।
  • হালকা ভাজা হয়ে গেলে আদা বাটা, লবণ, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে কষাতে থাকুন।
  • এখন অল্প পরিমানের দই কড়ইতে ঢেলে মধ্যম আঁচে ভাজতে থাকুন যতক্ষণ তেল উপরে উঠে না আসে।
  • এবার আগে থেকে টক দইয়ে ভিজিয়ে রাখা চিংড়ি মাছগুলো দইসহ কড়ইতে ঢেলে দিন।
  • চিংড়িগুলো ভালো করে মসলার সঙ্গে মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেকের জন্য রেখে দিন।
  • লবণের স্বাদ ঠিক আছে কিনা দেখে কাঁচা মরিচগুলো দিয়ে কিছুক্ষণের জন্য মধ্যম আছে রাখুন।
  • ব্যস হয়ে গেল মজাদার চিংড়ি দই ভুনা।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৭২ / ২৩ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ