উপকরণ:
- আলু ৫০০ গ্রাম,
- চিনি পৌনে এক কাপ,
- তরল দুধ সিকি কাপ,
- গুঁড়ো দুধ ১ কাপ,
- কনডেন্স মিল্ক আধা কাপ,
- কিসমিস ১ টেবিল চামচ,
- গোলাপজলে ভেজানো জাফরান আধা চা চামচ,
- কাজু বাদামের গুঁড়া ২ টেবিল চামচ,
- এলাচির গুঁড়া আধা চা চামচ,
- ঘি আধা কাপ,
- বাদাম ও পেস্তাকুচি ১ টেবিল চামচ।
প্রণালী:
- আলু ধুয়ে সিদ্ধ করে ছিলে পানি ঝরিয়ে নিন।
- রুটি বেলার পিড়িতে মসৃণ করে বেটে নিন।
- কড়াইয়ে ঘি গরম করে আলুবাটা দিয়ে পাঁচ-দশ মিনিট ভালো করে ভাজুন।
- এবার তরল দুধ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ুন।
- তারপর তাতে কনডেন্স মিল্ক দিয়ে আরও কিছুক্ষন নাড়ুন।
- ফুটে ওঠা শুরু করলে কাজুবাদামের গুঁড়া, কিসমিস, বাদাম, পেস্তাকুচি ও এলাচির গুঁড়া দিয়ে মেশান।
- ভালো করে মেশানো হলে গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন।
- ঘন হয়ে এলে গোলাপজলে ভেজানো জাফরান দিয়ে নেড়ে নিন।
- খুন্তি থেকে হালুয়া ছেড়ে দিলে বাটিতে বেড়ে কাজুবাদাম, কিসমিস, বাদাম ও পেস্তাকুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৭৩ / ২৪ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 12
























