উপকরণ:
- মুরগি একটি (ছোট টুকরা করে কাটা),
- আদা বাটা ১ টেবিল চামচ,
- রসুন বাটা ১ টেবিল চামচ,
- পেঁয়াজ বাটা ১ কাপ,
- লবণ ১ চা চামচ, দই ১ কাপ,
- চিনি ১ চা চামচ,
- সাদা শর্ষে বাটা ৩ টেবিল চামচ,
- সরিষার তেল ১ কাপ,
- কাঁচামরিচ ফালি ১৫ টি,
- লবণ পরিমাণমতো।
প্রণালী :
- একটি পাত্রে এক কাপ পানি দিয়ে তাতে সব বাটা মসলা, লবণ দিয়ে মুরগি সিদ্ধ করে নিন।
- এবার দইয়ের সঙ্গে চিনি, শর্ষে বাটা, কাঁচামরিচ ফালি, লবণ ভালো করে ফেটান।
- এরপর সিদ্ধ মুরগির সঙ্গে মিলিয়ে অল্প আঁচে রান্না করুন।
- তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।
- আপনি চাইলে এটিতে আলুও ব্যবহার করতে পারেন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি / ৭৪ / ২৪ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 17
























