শর্ষে মুরগি

উপকরণ:

  • মুরগি একটি (ছোট টুকরা করে কাটা),
  • আদা বাটা ১ টেবিল চামচ,
  • রসুন বাটা ১ টেবিল চামচ,
  • পেঁয়াজ বাটা ১ কাপ,
  • লবণ ১ চা চামচ, দই ১ কাপ,
  • চিনি ১ চা চামচ,
  • সাদা শর্ষে বাটা ৩ টেবিল চামচ,
  • সরিষার তেল ১ কাপ,
  • কাঁচামরিচ ফালি ১৫ টি,
  • লবণ পরিমাণমতো।

প্রণালী :

  • একটি পাত্রে এক কাপ পানি দিয়ে তাতে সব বাটা মসলা, লবণ দিয়ে মুরগি সিদ্ধ করে নিন।
  • এবার দইয়ের সঙ্গে চিনি, শর্ষে বাটা, কাঁচামরিচ ফালি, লবণ ভালো করে ফেটান।
  • এরপর সিদ্ধ মুরগির সঙ্গে মিলিয়ে অল্প আঁচে রান্না করুন।
  • তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।
  • আপনি চাইলে এটিতে আলুও ব্যবহার করতে পারেন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৭৪ / ২৪ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ