বিয়ের আসর থেকে পাত্রীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

আর্থনিউজ২৪: শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নওগাঁ গ্রামে বিয়ের আসর থেকে সুবর্ণা আক্তার (১৯) নামে এক পাত্রীকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে গেছে ১৫-২০ জনের একটি সঙ্গবদ্ধ দল।
এলাকাবাসী জানান, বিয়ের আসর থেকে জোড়পূর্বক পাত্রীকে গাড়িতে করে তুলে নিয়ে যায় একই ইউনিয়নের টেকপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন ও তার দলবল। এ সময় মেয়ের পরিবারের লোকজন তাকে বাধা দিলে মেয়েকে বেইজ্জতি করা হবে বলে সবাইকে হুমকি দেয়।

ছেলের সাথে মেয়ের পূর্বের সম্পর্ক থাকতে পারে বলে বড়পক্ষ ধারণা করছে। তবে মেয়ের পরিবার তা অস্বীকার করেন।

মুঠোফোনে স্থানীয় চেয়ারম্যানকে পাওয়া না গেলেও ওয়ার্ড মেম্বার সুলাইমান জানান, আমার এলাকায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, পাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ও তাদের সঙ্গবদ্ধ দলের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ