ছোলা দিয়ে পনির

ছোলা দিয়ে পনির

পনির দিয়ে ছোলা অসাধারণ রেসিপির খোঁজ
উপকরণ –

লবণ মাখানো সিদ্ধ ছোলা
পনির (হালকা করে ভেজেও রাখতে পারেন
কুচি কুচি করে কাটা পেঁয়াজ
কুচি কুচি করে কাটা টমেটো
কাঁচামরিচ কুঁচো
আদা, রসুন বাটা
বাটার
জিরে
লবণ
মরিচগুঁড়ো
গরমমশলা গুঁড়ো
চাট মশলা
চিনি
পানি
ধনেপাতা

পদ্ধতি –

কড়াই গরম করুন।
গরম হয়ে গেলে তাতে খানিকটা বাটার দিয়ে দিন।
বাটার গলে গেলে এবার তাতে জিরে ফোঁড়ন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করুন।
এবার তাতে কাঁচামরিচ কুঁচি যোগ করুন।
খানিকক্ষণ সাঁতলানোর পর তাতে আদা, রসুন বাটা দিয়ে ভাজুন।
এবার পেঁয়াজ কুঁচি দিয়ে দিন।
এরপর টমেটো কুঁচি ও সামান্য লবণ দিয়ে দিন।
২-৩ মিনিট ভাজার পর তাতে হলুদ, গরম মশলা, চাট মশলা, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো ও চিনি যোগ করুন।
খানিকক্ষণ নাড়াচাড়ার পর পানি দিয়ে দিন। আপনি কতটা পানি রাখতে চাইছেন, সে হিসেবে ফোটান। যদি বেশি ঝোল রাখতে চান, তাহলে আরেকটু পানি দিয়ে দিন। তবে, লবণটা দেখে দেবেন।
এভাবে খানিকক্ষণ রাখার পর সিদ্ধ করে রাখা ছোলা ও পনির কড়াইয়ে দিয়ে দিন।
ভালোভাবে নেড়েচেড়ে একটি পাত্র কড়াইয়ে ঢাকা দিয়ে দিন। এভাবে ২-৩ মিনিট রাখুন।
গার্নিশিংয়ের জন্য ধনেপাতা ব্যবহার করতে পারেন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ