বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ বুধবার দেশে ফিরছেন । তিনি বিকেল ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ।
এ তথ্য নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান । এর আগে ২৮ এপ্রিল চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া গত বছরের ১৭ অক্টোবর সর্বশেষ চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৩৬
























