৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাডা ৬০ হাজার মানুষ দাবানলের ভয়ে বাড়ি ছেড়েছে

কানাডার আলবারতা প্রদেশের ফোর্ট এমসিমারি শহরে দাবানল ছড়িয়ে পড়ায় নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে কমপক্ষে ৬০ হাজার মানুষ । খবর বিবিসির। 

শহরের বহু বাড়ি-ঘর দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের রাস্তা-ঘাটে ছাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। শহরের মানুষ উত্তর দিকে সরে যাচ্ছে দাবানলের কারণে ।  মার্ক ডুরোচের নামে এক বাসিন্দা জানান, রাস্তায় হাঁটার সময় আপনার মনে হবে দাবানলের আগুন এই বুঝি আপনার দিকে এগিয়ে আসছে। বাতাসে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ার দৃশ্য সত্যিই খুব ভয়ঙ্কর। 

কমপক্ষে দু`টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন দক্ষিণ দিক থেকে ফোর্ট এমসিমারি শহরের ৬৩ নাম্বার হাইওয়ের দিকে ছড়িয়ে পড়ছে।  আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দমকল বাহিনীর সঙ্গে পানি বহনকারী একটি হেলিকপ্টারও কাজ করছে। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত দাবানলের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ