৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যক্তিগত গাড়িতে পুলিশ বা প্রেস লেখা স্টিকার লাগানো যাবে না

ব্যক্তিগত গাড়িতে পুলিশ কিংবা প্রেস লেখা স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীরা সংবাদপত্রের, পুলিশের এবং অ্যাডভোকেটের আলগা স্টিকার ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। তারা আলগা স্টিকার ব্যবহার করছেন, সেটি করা যাবে না।

এছাড়া রাজধানী ঢাকায় গাড়িতে বে আইনিভাবে হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করছেন তাদের সেটি খুলে ফেলতে হবে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ