৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের ৪০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

গোয়েন্দা পুলিশ নাটোরের গুরুদাসপুরে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এ সময় জব্দ করা হয় ইয়াবা বহনের জন্য ব্যবহৃত ট্রাকটি । আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা থেকে ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ট্রাকচালক রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার নাসিমুদ্দিনের ছেলে সেলিম রেজা, চালকের সহকারী মাঈনুল ইসলামের ছেলে হাসান আলী এবং পুঠিয়া থানার জসিম উদ্দিনের ছেলে কালু।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে চালকের সিটের নিচে ফ্যানের প্যাকেটের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও চালকসহ তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ