৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের হালিশহর হিন্দুপাড়ায় রহস্যজনক আগুন

সবুজ মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ

গতকাল সন্ধ্যায় নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ১নং সাইট হিন্দুপাড়ায় আগুন লেগে তিনটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। আগুনের উৎসের স্পষ্ট কোন কারণ পাওয়া জায়নি।

ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তাব্যক্তি নিরঞ্জন চক্রবর্তী জানান, যে ঘরটি থেকে প্রথম আগুনের সূত্রপাত হয় সে ঘরটিতে কোন রকমের বৈদ্যুতিক কিংবা গ্যাস লাইনের সংযোগ ছিল না। তাই আগুন লাগার কারণটি তার কাছেও অজ্ঞাত।

আগুন লাগার কারণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩-৪ লাখ বলে জানান তিনি। একই পরিবারের অপর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রজিত চক্রবর্তী জানান, আগুন লাগার কারণে তার বিভিন্ন পরীক্ষার মূল সনদপত্র পুড়ে যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ