মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানে জেলার টংকাবর্তী ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর এলাকার শফিকুর রহমান পাড়ায় আয়েশা বেগম (৪০) নামে এক মহিলা বন্য হাতির আক্রমনে নিহত হয়েছে। রোববার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। বন্য হাতি এ সময় ঐ এলাকায় বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়িও গুড়িয়ে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান প্লুকান ম্রো জানান, রবিবার গভীর রাত ১টার দিকে বন্য হাতির পাল শফিকুর রহমান পাড়ার নুরুল ইসলামের ঘরে হানা দেয়। এ সময় ভয়ে পলাতে গেয়ে নুরুল ইসলামের ন্ত্রী আয়েশা বেগমকে বন্য হাতি আছড়িয়ে মারে।
ঐ এলাকায় নুরুল ইসলামের ঘরসহ আশেপাশের কয়েকটি কাঁচাঘরও বন্য হাতির পাল ভেঙ্গে ফেলে। এছাড়া জমির ফসলও নষ্ঠ করেছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে দক্ষিণ হাঙ্গর, কদুখোলা, কাইচতলীসহ কয়েকটি এলাকায় বন্য হাতির পাল তান্ডব শুরু করেছে। লোকালয়ে হানা দিয়ে বন্য হাতি বেশ ক্ষয়ক্ষতি করছে। জমির ফসল বাগান ঘরবাড়ি নষ্ঠ করছে। হাতি আতঙ্ক বিরাজ করছে দক্ষিণ হাঙ্গর এলাকার লোকজনদের মধ্যে।
























