মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে `ধর্ষণ` করার অভিযোগ এনেছেন। চীনের বাণিজ্যনীতির সমালোচনা করতে গিয়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ অভিযোগ আনেন। ট্রাম্প ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সমাবেশে চীন ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় চুরি’র জন্য দায়ী বলে মন্তব্য করেছেন ।
তিনি বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের শ্রমিক এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনকে আর আমাদের দেশকে ধর্ষণ করতে দেয়া যাবে না। আমরা সেটা করতে দিচ্ছি।চীনের বিরুদ্ধে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী ট্রাম্প দীর্ঘদিন ধরে রফতানি বাড়ানোর উদ্দেশ্যে মুদ্রা বিনিময়ে কারসাজির অভিযোগ করে আসছেন। নির্বাচনী ইশতেহারে যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং শ্রমিকদের প্রতিযোগিতার স্বার্থে চীনের সাথে আরো ভালো সমঝোতার আশ্বাস দিয়েছেন ট্রাম্প। কিন্তু এবার তিনি এই বিতর্কিত শব্দ ব্যবহার করলেন।
























