১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাল(মঙ্গলবার) ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার বিকেলে ঢাকা আসছেন । আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন বলে আশা করা যাচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে।

তিন দিনের সরকারি সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রী ৫ মে বিকেলে ঢাকা ত্যাগ করবেন।জানা যায় সফরকালে কুয়েতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পরবর্তীতে কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত থাকবেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষামন্ত্রী ড. বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ