ঐক্য সংগ্রাম সমৃদ্ধিকে শ্লোগান করে গঠিত বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস্ এসোসিয়েশন চট্টগ্রাম জোনের এক সভা চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নওফেল আহমেদ ও মাহমুদুর রহমান মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন হীরণ। সভায় রেলওয়ে কন্ট্রাক্টকটরসদের দীর্ঘদিনের কাংখিত স্বপ্ন সকল ঠিকাদারদের নিয়ে একটি এসোসিয়েশন গঠন তারই ফলশ্রুতেতে আগামী দু’বৎসরের জন্য সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হোসেন হীরণকে সভাপতি ও হেলাল আকবর চৌধুরী বাবরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় রেলওয়ে ঠিকাদারদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মোঃ শফিকুর রহমান স্বপন, মো. আলম, কায়সার মালিক, আবু সাঈদ সুমন, অনিমেষ বড়–য়া, মো. শহিদুল ইসলাম শামীম, শাহ আলম, মো. আবুল মনছুর, মোক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আলী হোসেন, মো. মোজাহিদ, মো. সাইফুল ইসলাম লিমন প্রমুখ। সভায় রেলওয়ে বিভিন্ন শ্রেণির ৮০জন কন্ট্রাক্টকটরস উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০ অক্টোবর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন হীরনের বাসভবনে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী অভিষেক অনুষ্ঠানে সকল কন্ট্রাক্টকরসদের উপস্থিত থাকার জন্য সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হেলাল আকবর চৌধুরী আহ্বান জানান।



















