বাংলাদেশ সম্প্রীতি ও অসম্প্রদায়িক চেতনায় ভাবাপন্ন দেশ- এড. মনজুর মাহমুদ খান

 

 

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার বিকাল ৪টায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে বিজয়া পুনর্মিলনী ও সম্প্রীতি উৎসব উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকিত করেন সাবেক সিনিয়র সহকারী জজ, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক এড. মনজুর মাহমুদ খান। উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। প্রধান আলোচক হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল। বিশেষ আলোচক ছিলেন শচীন্দ্র সিকদার-সুখপ্রভা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী টি.কে সিকদার। স্বাগত বক্তব্য রাখেন মোপলেস সভাপতি সজল দাশ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ রতন দাশগুপ্ত, ছাত্রনেতা বোরহান উদ্দিন গিফারী, সংগঠক স.ম জিয়াউর রহমান, ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, কবি আসিফ ইকবাল, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ ও সংস্কৃতিকর্মী দিলীপ সেনগুপ্ত। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক রিংকু ভট্টাচার্য, ডা: আশীষ চৌধুরী, প্রদীপ বড়–য়া, বাবুল চৌধুরী, রতন ঘোষ, বাসু নাহা, রতœা রাণী সিংহা, রুমী বড়–য়া, ক্ষমা দাশগুপ্তা, মুক্তা চৌধুরী, সত্যজিৎ দাশ, রূপনা মহাজন, পপি ভৌমিক ও মো: জাফর আলম প্রমুখ। প্রধান এড. মনজুর মাহমুদ খান বলেন, বাংলাদেশ সম্প্রীতি ও অসম্প্রদায়িক চেতনায় ভাবাপন্ন দেশ। আমাদের কৃষ্টি ও সভ্যতা হাজার বছরের। তাই জাতীয় উৎসবগুলো, ঈদুল ফিতর, দুর্গা পূজা, বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমা আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে পালন করে থাকি। উদ্বোধক অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী বলেন, বিজয়া ও সম্প্রীতি উৎসব উপলক্ষে মোপলেস’র এই আয়োজন একটি সুন্দর ও দৃষ্টিনন্দন আয়োজন। এতে আগামীদিনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান, জাতিতে-জাতিতে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করবে। তিনি ছোট ছোট ও মানসম্পন্ন অনুষ্ঠানের আয়োজনের জন্য মোপলেস কর্মকর্তাদের ধন্যবাদ জানান। প্রধান আলোচক জাহেদুর রহমান সোহেল বলেন, সারাবিশ্বে যে মুহুূর্তে সন্ত্রাস জঙ্গি তৎপরতা চলছে, ঠিক সেই মুহুূর্তে মোপলেস আয়োজিত বিজয়া ও সম্প্রীতি অনুষ্ঠানটি ছোট আকারের হলেও এটি অনেক গুরুত্ব বহন করে। এতেই হিংসা-বিদ্বেষের পরিবর্তে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা দেয়। সভার সভাপতি অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য উপস্থিত সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে শিশু-কিশোরদের আরো বেশি করে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পী রিমি সিন্হা সংগীত পরিবেশন করেন। তবলায় ছিলেন দেবেন্দ্র দাশ দেবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সজল দাশ। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও অংশগ্রহণকারীদের বিশেষ পুরস্কার প্রদান করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ