অসাম ট্যুরিজম এন্ড ট্রাভেলস’র ফটো কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

অসাম ট্যুরিজম এন্ড ট্রাভেলস আয়োজিত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ফটো কনটেস্টে অর্ধশত অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিচারকদের বাছাইয়ে সেরা ১০ জনকে দেয়া হল “অসাম ফটো কনটেস্ট’১৭” পুরষ্কার। সম্প্রতি অসাম ট্যুরিজম এন্ড ট্রাভেলসের মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়।

ভ্রমণ প্রিয় মানুষদেরকে ভ্রমণে আরো উৎসাহিত করার পাশাপাশি তাদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এ পুরস্কার বেশ কাজে আসবে বলে মনে করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন আকবর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ও বি আই এফ টি’র ফ্যাকাল্টি মেম্বার মাহবুব উল আলম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন যোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা শামশুজ্জোহা আজাদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আনুয়ারুল আজিম, খন্দকার মুহাম্মদ হালিম ও অসাম ট্যুরিজমের কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সালমা ভূঁইয়া অহনা, দ্বিতীয় স্থান রিহান চৌধুরী, তৃতীয় স্থান জাহেদ খান, চতুর্থ স্থান ফজলুর রহমান, পঞ্চম স্থান বায়েজিদ সুমন। এছাড়াও যে ৫ জনকে বিশেষ পুরষ্কার দেয়া হয় তারা হলেন সাজেদুল হাছান মোহন, মাঈনুদ্দিন মাসুম, শাহিনুর রহমান শাহিন, ইমরান সাইফুল, সায়েরা আকতার জেবা।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামীতে এই ধরণের আরও বিভিন্ন আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে সবাইকে ভ্রমণে উৎসাহ দেয়ার পাশাপাশি দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা নিচ্ছে অসাম ট্যুরিজম এন্ড ট্রাভেলস।

প্রাণের বাংলাদেশ ডেক্স:

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ