পাউরুটি দিয়ে ভিন্ন স্বাদের ‘ব্রেড পুডিং’

উপকরণ

  • কন্ডেন্সড মিল্ক ২০০ গ্রাম,
  • পাউরুটি ৬ পিস,
  • দুধ ২ কাপ,
  • বাটার ২৫ গ্রাম,
  • ডিম ২ টি,
  • কিসমিস ৫০ গ্রাম,
  • জায়ফল গুঁড়া ১ চিমটি।

প্রণালী

  • প্রথমে ওভেন ১৬০ ডিগ্রী সেন্টিগ্রেডে প্রি হিট করতে দিন।
  • এরপর পাউরুটিগুলোর চারপাশ থেকে শক্ত অংশ ফেলে দিতে হবে।
  • এবার রুটির দুইপাশে বাটার লাগিয়ে কোণাকুণি করে কেটে নিন।
  • এরপর একটি বেকিং মোল্ডে পাউরুটি স্লাইসগুলো সাজিয়ে নিন কয়েকটি লেয়ারে।
  • প্রতিটি লেয়ারে কিশমিশ দিতে হবে।
  • অপর একটি বাটিতে কন্ডেন্সড মিল্ক, ফেটানো ডিম, দুধ ও জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • এরপর বেকিং মোল্ডে সাজানো পাউরুটির উপর মিশ্রণটি ঢেলে দিন।
  • ৩০ থেকে ৪০ মিনিট কিংবা ব্রেডের ওপর গোল্ডেন ব্রাউন রঙ ধারণ করা পর্যন্ত বেক করে নিন।
  • এরপর বের করে ঠাণ্ডা করে বা নিজের পছন্দে কেটে পরিবেশ করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮৩ / ২৬ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ