ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। সোমবার রাত ১টা ৪০ মিনিটে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টামোটা এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
ইলিয়াসগঞ্জ হাইওয়ে ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) তাজউদ্দিন জানান, ‘ঢাকামুখী যাত্রীবাহি প্রাইভেট কারটি রং সাইড দিয়ে আসছিলো। এ সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহি বাসের সাথে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়’।
তিনি আরও জানান, ‘ঘটনাস্থলেই দুই জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু ঘটে’। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ ৩ জন ও একজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
প্রাইভেট কারটিতে মোট ছয়জন যাত্রী ছিল। তবে নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
পোস্টটি যতজন পড়েছেন : 7
























