সসের বদলে মাত্র ৫ মিনিটে তৈরী করুন ‘গ্রিন চাটনি’

শীতের সন্ধ্যায় গরম গরম ভাজাভুজি খেতে ইচ্ছে করে সবারই। এই ভাজাভুজির সাথে আবার দরকার হয় সস। কিন্তু বাজারে যেসব সস পাওয়া যায় সেগুলো কি আসলে স্বাস্থ্যসম্মত? এতে দেওয়া হয় বিভিন্ন কেমিক্যাল, আর অনেকটা চিনি তো থাকেই। একেবারে স্বাস্থ্যসম্মত, প্রাকৃতিক সস দিয়ে স্ন্যাক্স খেতে চাইলে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন ধনেপাতা এবং পুদিনার মনমাতানো ফ্লেভারের গ্রিন চাটনি।

উপকরণ

  • ধনেপাতা কুচি করা আধা কাপ
  • পুদিনা পাতা কুচি করা সিকি কাপ
  • মরিচ ৩টা
  • রসুন ১০ কোয়া
  • পিঁয়াজ কুচি ১ টা
  • গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
  • জিরা ২ চা চামচ (গরম করে গুঁড়ো করা )
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • আদা আধা ইঞ্চি পরিমাণ স্লাইস করা

প্রণালী

  • সব উপকরন এক সাথে মিশিয়ে অল্প করে পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিন। অথবা পাটায় বেটেও নিতে পারেন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮২ / ২৬ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ