৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌকায় ভোট দেয়া মানে শেখ হাসিনাকে ভোট দেয়া।

চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আমি এলাকার ছেলে হিসেবে দলমত নির্বিশেষে সবাই ভোট দেবেন এ দাবি আমি করতে পারি। আমি এমপি হলে শুধু আওয়ামী লীগের হবো না, সবার জন্যই কাজ করবো। এ নির্বাচনে রাজনৈতিক বিবেচনা করে নয়, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দেয়া মানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়া।

আর সরকার প্রধানকে ভোট দেয়া মানে এই এলাকার উন্নয়নের দায়িত্বও মাননীয় প্রধানমন্ত্রীর। আমি শুধু মাঝখানে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাাদের কাছ সেবক হিসেবে থাকতে চাই, সুখে দুখে সবসময় আমাকে পাশে পাবেন কারণ আমি এলাকাতেই থাকি। অন্য প্রার্থীর মতো ঢাকায কিংবা চট্টগ্রামের বাইরে থাকি না। আপনারা আমাকে ভোট দেন রাত দিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তিনি আজ মঙ্গলবার দুপুরে নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন। এ সময় এলাকায় নৌকার সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ অংশ নেয় গণসংযোগে।

এ সময় চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক জহির আহমদ, সাবেক কমিশনার ও মহানগর আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ ইয়াকুব,৭ নং পশ্চিম ষোল শহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম, সাধারন সম্পাদক আব্দুর রহিম, কমিশনার মোবারক আলী, মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মোছলেম উদ্দিন বলেন, বিএনপির অনেক যোগ্য ব্যক্তি থাকা শর্তেও আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বাইরের এক ব্যক্তির সাথে। চাল ডালের সংকট হলে জানি বাইরে থেকে আমদানি করতে হয়। এখন বিএনপিও বাইরে থেকে প্রার্থী ইনপোর্ট করেছে। তিনি বলেন, এ এলাকায় মোরশেদ খান, এরশাদ উল্লাহর মতো স্থানীয় ব্যক্তি ছিলো তাদের মনোয়ন দেয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ