তিন ম্যাচ টেষ্ট সিরিজে সিডনি টেষ্টে নিউজিল্যান্ডকে ২৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ থেকে সিরিজ জিতে নিল অষ্ট্রেলিয়া।
সিডনিতে টসে জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক অষ্ট্রেলিয়া ১ম ইনিংসে দশ উইকেট হারিয়ে ১৫০.১ ওভারে ৪৫৪ রান করেন। লাবুশেন ২১৫, স্মিথ ৬৩; ওর্য়নার ৪০, পেইন ৩৫ রান করেন; ডি গ্র্যান্ডহোম ও ওয়েগনার ৩টি, অ্যাস্টল ২টি, সমারভিল ও হেনরি ১টি করে উইকেট নেন।
নিউ জিল্যান্ড ১ম ইনিংস ৯৫.৪ ওভারে ২৫৬/১০ রান (ল্যাথাম ৪৯, ব্লান্ডেল ৩৪, রাভাল ৩১, টেইলর ২২, ফিলিপস ৫২, ওয়াটলিং ১৯, ডি গ্র্যান্ডহোম ২০, অ্যাস্টল ২৫ রান; লায়ন ৫টি, স্টার্ক ৩টি, কামিন্স ১টি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫২ ওভারে ২১৭/২ ইনিংস ঘোষণা করেন। (ওয়ার্নার ১১১*, বার্নস ৪০, লাবুশেন ৫৯; হেনরি ১২-২-৫৪-১, ডি গ্র্যান্ডহোম ১৩-১-৪৩-০, ওয়েগনার ৯-১-৩৭-০, সমারভিল ১০-০-৩৬-০, অ্যাস্টল ৮-১-৪১-১)
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৪৭.৫ ওভারে ১৩৬/১০ রান ( ডি গ্র্যান্ডহোম ৫২, টেইলর ২২, ওয়াটলিং ১৯, অ্যাস্টল ১৭, হেনরি আহত অনুপস্থিত; স্টার্ক ৯-৩-২৫-৩, কামিন্স ১১-৩-২৯-১, প্যাটিনসন ৬-৩-৮-০, লায়ন ১৬.৫-৪-৫০-৫, লাবুশেন ৫-০-২০-০)
ফল: অস্ট্রেলিয়া ২৭৯ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মার্নাস লাবুশেন
ম্যান অব দা সিরিজ: মার্নাস লাবুশেন






















