৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় কিশোরী আসমার কিডনি স্থাপনে অর্থ সহয়তা জেলা প্রশাসকের

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা(শ্যামনগর)সংবাদদাতা : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আবাদচন্ডীপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার মেয়ে নবম শ্রেণির ছাত্রী আসমার শরীরে নিজের মায়ের দেওয়া কিডনি প্রতিস্থাপন করা হবে ।

আর এই কিডনি প্রতিস্থাপনে দুই বার সহায়তার হাত বাড়ালেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা পরিষদ ও নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একজন ধর্ণাঢ্য ব্যক্তি।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আসমার পরিবারের সদস্যদের হাতে সম্মিলিতভাবে ৭০ হাজার টাকার চেক তুলে দেন। এর আগে গত ৮ ডিসেম্বর জেলা প্রশাসক তার সুচিকিৎসার জন্য ২০ হাজার টাকার চেক প্রদান করেছিলেন। প্রসঙ্গত, আসমার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার ডায়ালাইসিস চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ